সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -করোনা মহামারী কালে লকডাউন চলাকালিন অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা পরিবার পরিজন ও নিজেদের জীবন উপেক্ষা করে দেশ ও ভবিষ্যৎ প্রজন্মকে সুরক্ষিত রাখতে বাড়িতে বাড়িতে গিয়ে শিশু ও প্রসুতি মায়েদের খাবার পৌঁছে দিয়েছিলেন।সমস্ত সুবিধা অসুবিধায় বাড়িতে বাড়িতে পৌঁছে গিয়ে কড়া নাড়া দিয়ে শিশু ও প্রসুতি মায়েদের পাশে দাঁড়িয়েছিলেন অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা।তৎকালীন সময়ে এমন ভয়াবহ পরিস্থিতিতে কেন্দ্র সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের কাজের প্রশংসা করলেও তাঁদের সুরক্ষা বা বেতনের বাড়ানোর কথা চিন্তা করেনি।বর্তমানে রাজ্য সরকার বেতন বাড়ালেও,কেন্দ্র সরকার কোন বেতন বাড়ায়নি। কেন্দ্র সরকারের এমন বৈষম্য মূলক আচরণের জন্য অঙ্গনওয়াড়ি কর্মী মন্দিরা রায় চৌধুরী,রিয়া বোস,শেফালী অধিকারী,সুমনা মন্ডল,ঝর্ণা মন্ডল,শ্রদ্ধা পান্ডা,রিংকু দাস,দিপীকা নস্কর,গীতাঞ্জলী দেবনাথ,অর্পিতা নন্দী, গীতশ্রী বেগম,রিয়া দাস,মৃত্তিকা চাউলিয়া,তনুশ্রী দেবনাথ ও সুন্দরবন সাংগঠনিক আইসিডিএস এর জেলা সভানেত্রী অহল্যা বিশ্বাস কয়ালদের নেতৃত্বে এবার পথে নামলেন ক্যানিং ১ ব্লকের প্রায় ৪৬৮ টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের একহাজারেরও বেশী মহিলা কর্মী।বৃহষ্পতিবার দুপুর প্লাকার্ড হাতে তাঁরা অবস্থান বিক্ষোভে সামিল হয় ক্যানিংয়ের সিডিপিও অফিসের সামনে। অবস্থান বিক্ষোভের জেরে ক্যানিং সিনেমা হল রোড অবরুদ্ধ হয়ে পড়ে। বন্ধ হয়ে যায় যান চলাচল।ঘন্টা খানেক চলে এমন অবস্থান বিক্ষোভ।
অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীদের অভিযোগ,জন্ম থেকেই ছয় বছর বয়স পর্যন্ত শিশুদের বড় করে তোলার দায়িত্ব মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীদের।এমনকি প্রসুতি মায়েদেরও দেখভাল করতে হয়। খোঁজখবর রাখতে হয় প্রতিনিয়ত।এতকিছুর পরও নানান ধরনের ঝক্কি সামলাতে হয়। বেতন সর্বসাকুল্যে মাত্র ৯০০০ ও ৬৮০০ টাকা। মহিলা অঙ্গনওয়াড়ি কর্মীরা বিভিন্ন সময়ে আন্দোলনে পথে নেমেছিলেন।বর্তমানে রাজ্য সরকার বাজেটে ১০০০ টাকা করে বাড়িয়েছে।কেন্দ্র সরকার প্রশংসা করে হাত গুটিয়ে বসে রয়েছে।অঙ্গনওয়াড়ি মহিলা কর্মীরা হুঁশিয়ারী দিয়ে বলেন, আইসিডিএস এর জন্মদাতা কেন্দ্র সরকার। কেন্দ্র বলছে বেটি বাঁচাও। সেই কেন্দ্র সরকার আমাদের মতো বেটিদের কে শেষ করে দিতে চাইছে। এমন কি ভবিষ্যত প্রজন্মকেও শেষ করতে বদ্ধ পরিকর কেন্দ্র।রাজ্য আমাদের বাঁচিয়ে রাখার জন্য বাজেটে বেতন বাড়িয়েছে,অন্যদিকে বাজেটে একটি টাকাও বরাদ্দ করেনি কেন্দ্র। এটা লজ্জাজনক।আগামী দিনে কেন্দ্র সরকার যদি আমাদের বেতন না বাড়ায় তাহলে,আমরা দিল্লীতে গিয়ে দরবার করে আন্দোলনে সামিল হতে বাধ্য থাকবো।দিল্লীর রাজপথ অচল করে দেবো,দেশের কোন শক্তিই বেটিদের এই আন্দোলন স্তব্দ্ধ করতে পারবে না । ’