তপন চক্রবর্তী, দিনাজপুর: বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের কলেজ মাঠে শীতের চাদরে মোড়া সকালে কালিয়াগঞ্জ নিবেদিতা একাডেমীর বাৎসরিক ক্রীড়া উৎসবের সূচনা করেন বিএসএফের ডিআইজি (এসএইচকিউ) ইন্দরজিৎ চাওলা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ভারতী চাওলা, ডি আই খগেশ্বর সিংহ এবং কালিয়াগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ইন্দ্রজিৎ দাস। উদ্বোধক ইন্দরজিৎ চাওলা জানান, বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের শিক্ষার সাথে সাথে খেলা ধুলায় বিশেষ ভাবে অংশ গ্রহন করতে হবে। নিজের জীবনকে সুস্থ রাখার স্বার্থে।একাডেমীর শিক্ষক জিবেশ কুমার রক্ষিত এক সাক্ষাৎকারে বলেন, 'আজকে কলেজ মাঠে নিবেদিতা একাডেমির অ্যানুয়াল স্পোর্টস উদযাপিত হচ্ছে। দুই শতাধিক ছাত্র ছাত্রী অংশগ্রহণ করে।' নিবেদিতা একাডেমীর ছাত্র ছাত্রীদের অভিভাবকরাও তাদের ছেলেমেয়েদের স্পোর্টস দেখে ভীষন খুশি। বিভিন্ন খেলাধুলার মধ্যে ছিল হাই জাম্প, লং জাম্প, ১০০ মিটার ও ২০০ মিটার দৌড়, ডিসকাস থ্রো প্রভৃতি। খেলাধূলার প্রতিযোগিতা শেষে বিজয়ী ছাত্র ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।