কুলপিতে বিজেপি নেতৃতির ছেলের ওপরে দুষ্কৃতী হামলার অভিযোগ ঘিরে চাঞ্চল্য এলাকায়
উত্তম কর্মকার,কুলপি, দক্ষিণ ২৪ পরগনা: স্কুলে যাওয়ার পথে বিজেপি নেত্রীর ছেলের উপর দুষ্কৃতীদের হামলার অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়াল কুলপি বিধানসভা এলাকায়। ঘটনায় আতঙ্কিত হয়ে পড়েছে ওই সপ্তম শ্রেণীর ছাত্র। ধানের সূত্রে জানা যায় মশামারী এলাকার বিজেপির পঞ্চায়েত সদস্য সোনালী সরকার মাঝির ছেলে অর্ঘ্যদীপ সরকার প্রতিদিনের মতো আজও স্কুলে যাচ্ছিল। অর্ঘ্যদীপ কুলপির জনপ্রিয় হাইস্কুলে সপ্তম শ্রেণীর ছাত্র বলে জানা যায়। আর সেই স্কুলে যাওয়ার পথে হঠাৎ করেই বাইকে করে তার পেছন দিক থেকে দুষ্কৃতি এসে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। তবে ঘটনা অর্ঘ্যদীপ কোনক্রমে বেঁচে গেলেও তার জামা ও ব্যাগ ছিড়ে যায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তড়িঘড়ি তার পরিবারের লোকজনকে খবর দেয়া হলে অর্ঘ্যদীপের পরিবারের লোকজন ঘটনাস্থলে পৌঁছে অর্ঘ্যদীপকে প্রাথমিক চিকিৎসার পরে কুলপি থানায় আসেন অভিযোগ জানাতে। তবে বিজেপি পঞ্চায়েত সদস্য সোনালী সরকার মাঝির অভিযোগ যেহেতু তিনি বিজেপি দল করেন সেই কারণেই চক্রান্ত করে বিরোধীরা এই কাজটি করেছে এমনকি কিছুদিন আগেও তার মেয়ের ওপরে একইভাবে হামলার অভিযোগ তুলেছেন তিনি। তবে কুলপি থানার পুলিশ ইতিমধ্যেই বিষয়টি গুরুত্বসহকারে দেখছেন প্রত্যেকটি সিসিটিভি খতিয়ে দেখা হচ্ছে। যত শীঘ্রই সম্ভব অভিযুক্তকে গ্রেফতারের আশ্বাসও দেওয়া হয়েছে।
admin