চন্দননগরে চিত্র প্রদর্শনী

চন্দননগরে চিত্র প্রদর্শনী

মলয় সুর: চন্দননগর লিচুতলায় চারুকলা একাডেমীর আয়োজিত ঐতিহ্যবাহী চন্দননগর ফরাসি মিউজিয়ামে ১৬ থেকে ১৮ জানুয়ারি ৩২ তম এক চিত্রকলা প্রদর্শনী অনুষ্ঠিত হল। এই চিত্র প্রদর্শনীর ব্যবস্থাপনায় ছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী কুনাল কুমার দাস। এই অনুষ্ঠানে ২২০ জন শিক্ষার্থী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। তাদের চারটি গ্রুপে ভাগ থাকে। প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের শুভ সূচনা করেন চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী। এখানে বিভিন্ন ধরনের পেস্টাল, পেন্সিল, জলরং, তেলরং দিয়ে অপূর্ব ছবিগুলি শিল্পীরা সমান দক্ষতায় ফুটিয়ে তুলেছেন। বহু মানুষ এই চিত্রকলা প্রদর্শনী দেখতে আসেন।