টেকনো ইন্ডিয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব যোগ দিবস

টেকনো ইন্ডিয়া শিক্ষা প্রতিষ্ঠানে বিশ্ব যোগ দিবস

মলয়সুর, হুগলী: রবিবার সকালে বিশ্বজুড়ে পালিত হল ১২ তম আন্তর্জাতিক যোগ দিবস, বিশ্বের দৈহিক  মানসিক ভারসাম্য রাখতে যোগের জুড়ি মেলা ভার। এই আন্তর্জাতিক যোগ দিবস কে সামনে রেখে ভারত সরকারের তরফ থেকে একগুচ্ছ কর্মসূচী রাখা হয়। উল্লেখযোগ্য, এই কর্মসূচীকে বিশেষ গুরুত্ব দিয়ে এগিয়ে এসেছে পূর্ব ভারতের শিক্ষা প্রতিষ্ঠান টেকনো ইন্ডিয়া গ্রুপ,দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে রয়েছে এই গোষ্ঠীর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়। এদিন ছোট-বড় সমস্ত ইউনিটে বিশ্ব যোগ দিবস পালন হয়, এই সংস্থার ম্যানেজিং ডিরেক্টর তথা সিস্টার নিবেদিতা বিশ্ববিদ্যালয়ের আচার্য সত্যম রায় চৌধুরী। এদিন নির্ধারিত সময়ে টেকনো ইন্ডিয়া গোষ্ঠীর তরফে সাড়ম্বরে বিশ্ব যোগ দিবস পালিত হয়।