নির্বাচনের প্রস্তুতি দেখতে বারুইপুর থানায় এলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ

নির্বাচনের প্রস্তুতি দেখতে বারুইপুর থানায় এলেন ডিআইজি প্রেসিডেন্সি রেঞ্জ

পার্থ কুশারী: -- বারুইপুর থানায় তাঁকে স্বাগত জানান বারুইপুর থানার আইসি অর্ধেন্দুশেখর দে সরকার সহ অন্য আধিকারিকেরা। ডিআইজির সঙ্গে ছিলেন বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমারও। নির্বাচনের আগে এ দিন থানার আধিকারিকদের সঙ্গে কথা বলেন ডিআইজি এবং পুলিশ সুপার। নির্বাচনের প্রস্তুতি নিয়ে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয় আধিকারিকদের। ডিআইজি বলেন, ভয়মুক্ত পরিবেশে সুষ্ঠ ও শান্তিপূর্ণ ভাবে নির্বাচন করতে পুলিশ প্রশাসন বদ্ধপরিকর। পুলিশ সুপার জানান, ইতিমধ্যেই পুলিশ জেলা এলাকায় ১৩ কম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে। এলাকায় রুট মার্চও হয়েছে। শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দেন তিনি।