পরিবর্তন আসছে তাই তৃনমূল নেতারা পিঠ বাচানোর জন্য যোগাযোগ করছে : বিজেপি প্রাথী

পরিবর্তন আসছে তাই তৃনমূল নেতারা পিঠ বাচানোর জন্য যোগাযোগ করছে : বিজেপি প্রাথী

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি - ১৪ এপ্রিল সন্ধ্যায় চিনপাই হোসেনবাজার বিজেপি কার্যালয় থেকে এক বর্নাঢ্য নিবাচনী শোভাযাত্রা বের হয়ে দাসপাড়া,কালীতলা ঘুরে কলোনিতে গিয়ে শেষ হয় । সাধারণ মানুষজনের সঙ্গে কথা বলে হাত নেড়ে নিবাচনী প্রচার করেন সিউড়ি বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রাথী জগন্নাথ চট্টোপাধ্যায় । বিজেপি প্রাথীকে মিষ্টি খাইয়ে গলায় মালা পড়িয়ে সাধারণ মানুষ বরন করে নেয় । সাধারণ মানুষজনের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো । প্রচার শেষে সাংবাদিকদের বিজেপি প্রাথী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "চিনপাই গ্ৰামের পাচটি বুথ নিয়ে মিছিল করলাম । সেখানে সাধারণ মানুষ,বয়জ্যোষ্ঠ,মা
,মেয়েরা যেভাবে বেরিয়ে এসে ভারতীয় জনতা পার্টিকে আশীর্বাদ করছে তাতে পরিবর্তন আসন্ন । মানুষ মনেপ্রাণে তৃনমূলকে রাজনৈতিকভাবে বিসর্জন দিয়ে দেবে ২৩ এপ্রিল এবং নতুন সরকার নিয়ে আসবে এটা বদ্ধ পরিকর ।" বেশ কিছু রাস্তায় পথবাতি না জ্বলা এবং রাস্তা খানাখন্দে থাকা প্রসঙ্গে বিজেপি প্রাথী বলেন, "ভারতীয় জনতা পার্টির প্রাথী প্রচারে আসছে বলে স্ট্রিট লাইট বন্ধ করে রেখেছে কিনা জানি না । তবে সেভাবে রাস্তা,রাস্তার উপর দিয়ে নোংরা নর্দমার জল বইছে তাতে ১৫বছরে চিনপাই পঞ্চায়েতে উন্নয়ন কিস্যু করে নি । লুটেপুটে খেয়েছে সিন্ডিকেটবাজের দলেরা । ভারতীয় জনতা পার্টির প্রতি আশা ভরসার কারন এই অনুন্নয়ন । বহুদিনের দাবি মেনে চিনপাইয়ে মেমু ট্রেনের স্টপেজ করেছি । ভারতীয় জনতা পার্টি কথা দিয়ে কথা রাখে ।" তৃনমূল নেতাদের বিজেপিতে যোগদানের জন্য যোগাযোগ প্রসঙ্গে প্রশ্ন করা হলে বিজেপি প্রাথী জগন্নাথ চট্টোপাধ্যায় বলেন, "তৃনমূল নেতারা বুঝতে পারছে পরিবর্তন আসছে তাই তৃনমূল নেতারা পিঠ বাচানোর জন্য যোগাযোগ করছে । ভারতীয় জনতা পার্টি প্রতিটি মানুষকে বলছে আগে ভোট করান বিজেপিকে জেতান । তারপর যার যা মর্যাদা গুনবর্তা সেই অনুযায়ী পার্টি বিচার করবে ।"