সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - বাইক-ইঞ্জিনভ্যান সংঘর্ষে গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জীবনতলার আঠারোবাঁকি এলাকায়।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে এদিন দুপুরে বাইক চালিয়ে বাড়িতে যাচ্ছিলেন বাকিবিল্লা লস্কর নামে ওই যুবক। সেই সময় লোহার রড বোঝাই একটি চলন্ত ইঞ্জিনভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়।বাইক চালক ক্ষতবিক্ষত অবস্থায় রাস্তার উপর ঠিকরে পড়ে।স্থানীয়রা দুর্ঘটনার ভয়াবহতা দেখে ঘটনাস্থলে দৌড়ে যায়। রক্তাক্ত অবস্থায় ক্ষতবিক্ষত বাইক চালক যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। সেখানে বাইক চালক ওই যুবকের শারীরিক অবস্থার অবনতি হলে কলকাতার হাসপাতালে স্থানান্তরিত করেন চিকিৎসকরা।