নিজস্ব প্রতিনিধি,বাসন্তী- বাইক-টোটোগাড়ি সংঘর্ষে মৃত্যু হল এক ব্যক্তির। মৃতের নাম মতি মোল্লা(৪৫)। সোমবার দুপুরে ঘটনাটি ঘটেছে বাসন্তী থানার অন্তর্গত কাঁঠালবেড়িয়া পঞ্চায়েত সংলগ্ন এলাকায়।ক্যানিং থানার পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্রে জানা গিয়েছে বাসন্তীর খেড়িয়ার বাসিন্দা মতি মোল্লা। পেশায় টোটো চালক। এদিন দুপুরে টোটো চালিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই সময় একটি বাইক নিয়ন্ত্রণ হারিয়ে টোটোগাড়িতে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলে টোটো চালক মতি মোল্লা রাস্তায় ছিটকে পড়ে।গুরুতর জখম হয়।রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়েছিলেন। স্থানীয়রা তাকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা টোটো চালক কে মৃত বলে ঘোষনা করেন।বাসন্তী থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। অন্যদিকে এমন দুর্ঘটনার খবর খেড়িয়া এলাকায় পৌঁছালে শোকে কান্নায় ভেঙে পড়ে মোল্লা পরিবারের সদস্যরা।