ভাব তরঙ্গিনীর বসন্ত উৎসব

ভাব তরঙ্গিনীর বসন্ত উৎসব

কুনাল মালিক: ১৫ মার্চ দক্ষিণ ২৪ পরগনা জেলার বজ বজ ২ নম্বর ব্লকের হুগলি নদীর তীরবর্তী স্বদেশী মেলার মাঠে অনুষ্ঠিত হলো ভাব তরঙ্গিনী নৃত্য প্রতিষ্ঠানের বসন্ত উৎসব। এই উৎসব অস্টম বর্ষে পদার্পণ করল। উৎসব শুরু হয় গঙ্গা রতির মাধ্যমে। তারপর ভাব তরঙ্গিনীর ছাত্রীরা একের পর এক নৃত্য পরিবেশন করে সকলের মনোরঞ্জন করেন। অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বজবজের বিধায়ক অশোকদেব, ডি রায়পুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান রাজকুমার পরামানিক, সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এবছর বসন্ত উৎসবের মূল ভাবনা ছিল বাউল। এই উৎসব দেখতে প্রচুর মানুষ স্বদেশী মেলার মাঠে ভিড় জমান। সংগঠনের প্রধান শিক্ষিকা সেবন্তী হাজরা জানান, বর্তমানে ভাব তরঙ্গিনী নৃত্য প্রতিষ্ঠানের ছাত্রী সংখ্যা ২০০ ছাড়িয়েছে। সকলের সহযোগিতা ও অনুপ্রেরণায় আগামী দিনেও ভাব তরঙ্গিনী নিত্য প্রতিষ্ঠান আরও সৃজনশীল কাজ করবে।