রবিবাসরীয় জমজমাট প্রচারে গৌতম দেব
শিলিগুড়ি: রবিবাসরীয় জমজমাট প্রচারে গৌতম দেব। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে বিভিন্ন রাজনৈতিক দলগুলি তাদের প্রচার জনসংযোগে জোর দিচ্ছে।
শিলিগুড়ি বিধানসভা আসনে তৃণমূল বনাম বিজেপির জমজমাট লড়াই হতে চলেছে মনে করছে রাজনৈতিক মহল। দুটি দলই জোরদার রাজনৈতিক প্রচার সারছে। এদিন ১৫ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেস প্রার্থী গৌতম দেবের সমর্থনে জমজমাট প্রচার চালায় তৃণমূল। গৌতম দেবের সমর্থনে একটি বিশাল র্যালির আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের মনোনীত প্রার্থী গৌতম দেব, ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা ডেপুটি মেয়র রঞ্জন সরকার সহ আরো অনেকেই। শোভাযাত্রাটি ওয়ার্ড এর বিভিন্ন রাস্তা অতিক্রম করে।
admin