রাঙ্গাপানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুইজনের

রাঙ্গাপানিতে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দুইজনের

শিলিগুড়ি মহাকুমার রাঙাপানিঃ রাঙাপানিতে ঘটে গেল মর্মান্তিক দুর্ঘটনা,মোটরবাইক এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। প্রসঙ্গত জানা গেছে এদিন সকালে  দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের স্থানীয় সূত্র অনুসারে জানা গেছে।
দুর্ঘটনার খবর পাওয়ার পর ঘটনাস্থলে এসে পৌঁছায় বাগডোগরা থানার রাঙাপানি আউটপোস্টের পুলিশ।
মৃতদের মধ্যে একজনের নাম রবিন সোরেন, তবে অপর জনের নাম পরিচয় এখনো জানা যায়নি।
মৃত রবিন সরেনের বাড়ি খড়িবাড়ি থানা এলাকায়।
আজ সকালে দ্রুত গতিতে ছোটা ট্রাক এবং মোটরবাইক মুখোমুখি সংঘর্ষ হতেই এই দুর্ঘটনায় মৃত্যু হল দুই যুবকের। ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ দুটি উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।
অজ্ঞাত পরিচয় ওই যুবকের পরিচয় জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।