শিলিগুড়িতে ভোট প্রচারে বামফ্রন্ট প্রার্থী

শিলিগুড়িতে ভোট প্রচারে বামফ্রন্ট প্রার্থী

শিলিগুড়ি বিধানসভা আসনে ভোট লড়াই জমজমাট! এদিন শিলিগুড়ি বিধান মার্কেট এলাকায় জনসংযোগ করেন বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী ( জয়)। উল্লেখ্য তিনি বিদায় মার্কেটে বিভিন্ন দোকানে গিয়ে দোকানদারদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। এবার শিলিগুড়ি বিধানসভা আসনের জমজমাট লড়াই হতে চলেছে, একদিকে যেরকম তৃণমূল কংগ্রেস প্রার্থী হয়েছেন গৌতম দেব, অপরদিকে বিজেপির প্রার্থী হয়েছেন শংকর ঘোষ, পাশাপাশি বামফ্রন্টের প্রার্থী হয়েছেন শরদিন্দু চক্রবর্তী। বিধানসভা নির্বাচনে নির্ঘন্ট প্রকাশ পাওয়ার পরই রাজনৈতিক দলগুলি তাদের প্রচার জোর কদমে চালাচ্ছে। আসন্ন বিধানসভা নির্বাচনকে ঘিরে শিলিগুড়ি জমজমাট। সকাল হতেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোর কদমে প্রচারে নেমে পড়ছে সেই চিত্রই বারংবার লক্ষ্য করা যাচ্ছে।
বিধান মার্কেট শিলিগুড়ির অন্যতম প্রাণকেন্দ্র, এই মার্কেটে রয়েছে বহু দোকানপাট। এদিন সকালে বামফ্রন্ট প্রার্থী শরদিন্দু চক্রবর্তী বিধান মার্কেটের ব্যবসায়ীদের সাথে জনসংযোগ পর্ব সারেন। তার সঙ্গে উপস্থিত ছিলেন দলীয় অন্যান্য কর্মীরা।