হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন ও সাইবার প্রতারণার দেড় লাখ টাকা ফেরত

হারিয়ে যাওয়া ৫০ টি মোবাইল ফোন ও সাইবার প্রতারণার দেড় লাখ টাকা ফেরত
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - শুক্রবার ক্যানিং থানার সহায়তায় আইসি আমিত কুমার হাতির উপস্থিতিতে হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন তাদের প্রকৃত মালিকদের হাতে ফিরিয়ে দেওয়া হয় পুলিশ প্রশাসনের “ফিরে পাওয়া” কর্মসূচির মাধ্যমে।  নিজের হারানো মোবাইল ফিরে পেয়ে উপকৃত ব্যক্তিরা আনন্দে উৎফুল্ল এবং পুলিশ প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
এছাড়াও এদিন সাইবার প্রতারণার শিকার তিনজন ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে দেড় লাখ টাকা উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হয়েছে।ক্যানিং থানার এমন কর্মসূচীতে সাধারণ মানুষ খুব খুশি।