হুগলির গুপ্তিপাড়ায় অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে পুলিশের অভিযান
সুব্রত মন্ডল /গুপ্তিপাড়া: হুগলির বলাগড় থানার অন্তর্গত গুপ্তিপাড়ার চর রসুলপুরে অবৈধ পোস্ত চাষের বিরুদ্ধে অভিযান চালাল হুগলি গ্রামীণ জেলা পুলিশের বলাগড় থানা ও গুপ্তিপাড়া ফাঁড়ি অন্তর্গত পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, বলাগড় থানার অন্তর্গত গোসাইডাঙ্গার চর রসুলপুরে ৪ কাঠা জমির উপর অবৈধভাবে পোস্ত চাষ করা হয়েছিল। গোপন সূত্রে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ।
হুগলি গ্রামীণ জেলা পুলিশের সিআই মগরা রাজকিরণ মুখার্জী নেতৃত্বে, বলাগড় থানার ওসি সোমদেব পাত্র আই সি গুপ্তিপাড়া প্রীতম সিংহ সহ একাধিক পুলিশ আধিকারিক সেখানে পৌঁছন। পরে ওই জমিতে লাগানো পোস্ত গাছগুলি কেটে নষ্ট করে দেয় পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনায় জমির মালিকের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। অবৈধভাবে পোস্ত চাষ করা আইনত দণ্ডনীয় অপরাধ বলে জানিয়েছে পুলিশ প্রশাসন। ভবিষ্যতেও এই ধরনের বেআইনি কার্যকলাপ রুখতে অভিযান চলবে বলে জানানো হয়েছে।
admin