ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্’ গড়লো সুন্দরবনের ৪ বছরের ক্ষুঁদে

সুভাষ চন্দ্র দাশ,সুন্দরবন - পৃথিবীর বৃহত্তম ব-দ্বীপ ম্যানগ্রোভ অরণ্য সুন্দরবন।ডাঙায় বাঘ আর জলে কুমির। সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগারের পৃথিবী জুড়ে খ্যাতি রয়েছে।এমনকি দহ জাতীয় পশুর তকমা পেয়েছে।সেই প্রত্যন্ত সুন্দরবন এলাকার প্রান্তিক গ্রামের ৪৭ মাসের ছোট্ট ক্ষুঁদে এবার ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্’ গড়লো।যা প্রান্তিক সুন্দরবনের বুকে অনন্য বিরল এক দৃষ্টান্ত। 
সুন্দরবনের গোসাবা ব্লকের আমতলি পঞ্চায়েতের পুঁইজালি গ্রাম।গ্রামেরই স্নাতক দম্পতি সন্দীপ মন্ডল ও লিপিকা মন্ডল।দম্পতির এক সন্তান কিয়ান মন্ডল।কিয়ানের যখন সবে মাত্র এক বছর বয়স,তখন থেকেই আধো আধো কথা বলা শুরু। সেই সময় থেকে একমাত্র সন্তান কে গান,ছড়া,কবিতা শেখাতে শুরু করেন লিপিকা।এরপর মায়ের সান্নিধ্যে একের পর এক ধাপ এগিয়ে যেতে থাকে কিয়ান। এক সময় ছড়া,আবৃত্তি,৫০ টি দেশের নাম,২৮ টি রাজ্যের রাজধানী ,৩৫০ টি ইংরাজী শব্দের বাংলা অর্থ,৬০ টি ইংরাজী ও বাংলা ছড়া খুব সহজেই বলতে শুরু করে।এরপর মন্ডল দম্পতির একমাত্র সন্তান বিকশিত হওয়ায় তাঁরা যোগাযোগ করেন ‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস’ এর জন্য। ২০২৬ এর জন্য দুমাস আগেই সমস্ত তথ্য পাঠানো হয় মন্ডল দম্পতির পক্ষ থেকে। অবশেষে সাফল্য আসে।সুন্দরবনের  ছোট্ট ক্ষুঁদে কিয়ান মন্ডলের।‘ইন্ডিয়া বুক অফ রেকর্ডস্’ এ নাম ওঠে।খুশিতে ভরপুর হয়ে ওঠেন মন্ডল পরিবার সহ এলাকার মানুষজন। ছোট্ট ক্ষুঁদেকে দুহাত তুলে আশীর্বাদ করে ভূয়শী প্রশংসা করেন। 
মন্ডল দম্পতির দাবী আগামী দিনে ছেলে যাতে এশিয়া বুক অফ রেকর্ডস্ এবং গিনেস বুকে নাম তুলতে পারে সেই প্রচেষ্টা চালিয়ে যাবেন তাঁরা।
অন্যদিকে উচ্ছ্বাসিত প্রতিবেশীদের দাবী,ছোট্ট কিয়ান আগামী দিনে বিশ্বরেকর্ড গড়ে সমগ্র সুন্দরবন সহ অখ্যাত পুঁইজালি গ্রামের মুখ উজ্জ্বল করবে