কুলপির প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদারের দলীয় কার্যালয় থেকে উদ্ধার বিপুল ত্রাণ সামগ্রী
উত্তম কর্মকার, কুলপি: দক্ষিণ ২৪ পরগনার কুল্পির প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদারের দলীয় কার্যালয়ের দোতলার গোডাউন থেকে বিপুল পরিমাণ ত্রাণ সামগ্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায় ।
ব্লক প্রশাসন, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে চালানো অভিযানে কম্বল, ব্ল্যাঙ্কেট, বেডশিট, শাড়ি, শিশুদের পোশাক, সাদা থান কাপড়-সহ মোট ৩০ বস্তা ত্রাণ সামগ্রী উদ্ধার করা হয়।
বিজেপি ও স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সাধারণ মানুষের মধ্যে বিতরণের জন্য বরাদ্দ এই ত্রাণ সামগ্রী দীর্ঘদিন ধরে অবৈধভাবে দলীয় কার্যালয়ে মজুত করে রাখা হয়েছিল। তাদের দাবি, প্রকৃত উপভোক্তাদের কাছে ত্রাণ না পৌঁছে তা গুদামজাত করে রাখা হয়েছিল।
অন্যদিকে, প্রাক্তন বিধায়ক যোগরঞ্জন হালদারের দাবি, ত্রাণ সামগ্রীগুলি ব্লক প্রশাসনের কাছে ফেরত দেওয়ার জন্য তিনি বিডিওকে আগেই জানিয়েছিলেন এবং সেই প্রক্রিয়াতেই সেগুলি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছিল।
উদ্ধার হওয়া সমস্ত সামগ্রী কুলপী বিডিও অফিসে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে সরকারি ত্রাণ সামগ্রী দলীয় কার্যালয়ের গোডাউনে রাখা ছিল, তা নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন। ঘটনাকে কেন্দ্র করে শুরু রাজনৈতিক চাপানউতোর।
admin