খয়রাশোলে মমতা সাইথিয়া তৃনমূলে ভাঙ্গন
নিজস্ব প্রতিনিধি,সিউড়ি - ২৬ মার্চ খয়রাশোল গোষ্ঠডাঙ্গাল মাঠে নির্বাচনী প্রচারে জনসভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় । আর সেইদিন সকালে সাইথিয়া বিধানসভাকেন্দ্র এলাকায় তৃণমূলে ব্যাপক ভাঙ্গন ধরায় বিজেপি । সাঁইথিয়া বিধানসভাকেন্দ্রের সাঁইথিয়া পৌরসভার ২নং ওয়ার্ড থেকে প্রায় ১০-১৫টি পরিবার তৃণমূল ছেড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাত শক্ত করতে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করে । নবাগতদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেয় বীরভূম জেলা সভাপতি উদয়শংকর ব্যানার্জি এবং সাঁইথিয়া বিধানসভাকেন্দ্রের বিজেপি প্রার্থী কৃষ্ণকান্ত সাহা । মহম্মদবাজারের অনিবার্ন সাহা তৃনমূল ছেড়ে বিজেপিতে যোগদান করে । তার হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেয় বীরভূম সাংগঠনিক জেলার বিজেপি সভাপতি উদয়শঙ্কর ব্যানার্জী । অনিবার্ন সাহা বলে, "আমি প্রথম থেকেই বিজেপি করতাম । ২০২১ সালে ভোট পরবর্তী হিংসাই বিভিন্নভাবে চাপে পড়ে বিজেপি দল ছাড়তে বাধ্য হয়েছিলাম । ২০২১ সালের বিধানসভা ভোটের ফলাফলের পর আমার বাড়ীতে আমার ৭০ বছরের বৃদ্ধা মা এবং পোলিও আক্রান্ত দাদার উপর অত্যাচার করে তৃণমূল ।"
admin