গলা কাটা যুবকের দেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ

গলা কাটা যুবকের দেহ উদ্ধার,এলাকায় চাঞ্চল্য,তদন্তে পুলিশ
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - শুক্রবার সাত সকালে এক যুবকের গলাকাটা মৃতদেহ উদ্ধার কে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত সাতমুখী সংলগ্ন বাবলাতলা-গাজীপাড়া রাস্তার মধ্যবর্তী এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এদিন ভোর নাগাদ স্থানীয় পথচারীরা রাস্তার উপর  বছর চল্লিশ বয়সের এক যুবকের গলাকাটা রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখে। তারা স্থানীয় সাতমুখী পুলিশ ফাঁড়িতে খবর দেয়। খবর যায় ক্যানিং থানায়। খবর পেয়ে দ্রুততার সাথে ক্যানিং থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে হাজীর হয়। গলাকাটা যুবকের দেহ উদ্ধার করে। ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা ওই যুবককে মৃত বলে ঘোষনা করেন। পুলিশ দেহটি ময়না তদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য প্রায় বছর তিনেক আগে ঠিক একই জাগয়া থেকে এক অঞ্জাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার কে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছিল।সেই ঘটনার আবার পুনরাবৃত্তি হওয়ায় এলাকার মানুষজন রয়েছেন চরম আতঙ্কে। স্থানীয়দের দাবী,মাটির রাস্তায় দিনের বেলায় লোকজন চলাচল করলেও রাতে নির্জন এই রাস্তায় লোকজন চলাচল করে না। দুষ্কৃতিরা সম্ভবত অন্যকোথাও খুন করে দেহটি নির্জন ওই রাস্তায় ফেলে গিয়েছে। তবে পুলিশ ঘটনাস্থলটি ঘিরে রেখে ওই যুবকের পরিচয় জানতে ঘটনার পুর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে।