জমজমাট প্রদর্শনী ফুটবল খেলা, দাঁইহাটের মন জয় করে নিল আফ্রিকা একাদশ
দেবাশিস রায়, পূর্ব বর্ধমান: প্রদর্শনী ফুটবল খেলায় আফ্রিকা একাদশ মাতিয়ে দিয়ে গেল পূর্ব বর্ধমান জেলার দাঁইহাট শহরকে।১২ মার্চ বৃহস্পতিবার বিকেলে দাঁইহাট হাইস্কুল ময়দানে আয়োজিত এই খেলায় আফ্রিকা একাদশ ৩-২ গোলের ব্যবধানে চ্যাম্পিয়ন হয়।দাঁইহাট ফুটবল একাডেমির ২০ তম বর্ষপূর্তি উপলক্ষ্যে এদিন একটি প্রদর্শনী ম্যাচের আয়োজন করা হয়েছিল।সংস্থাটি আফ্রিকা মহাদেশের ফুটবলারদের আমন্ত্রণ জানিয়েছিলেন।এই ফুটবলারগণ কলকাতার প্রখ্যাত ক্লাবগুলিতে নিয়মিত খেলছেন।তাঁদের পাশাপাশি রাজ্যের বিশিষ্ট কয়েকজন ফুটবলারও এদিন দাঁইহাট ফুটবল একাডেমির তরফে খেলতে নেমেছিলেন।এই খেলায় আফ্রিকা একাদশের হয়ে মাঠে নামেন ইনোসেন্ট, ডেভিড, জেমস, ইব্রাহিম, বাজ্জো, জাস্টিস, চিবু, রোক্কো, অস্টিন, অ্যান্সলেম, অ্যাডেলাজা, হেনরি, রিচার্ড, মার্টিন।অন্যদিকে দাঁইহাট ফুটবল একাডেমির পক্ষে খেলেছিলেন সুব্রত, দীপক, কিংশুক, স্নেহাশিস, সুজাউদ্দিন, বাপি, রাম, পঙ্কজ, মৃত্যুঞ্জয়, আকাশ, রফিক।খেলা পরিচালনা করেন ফিফা রেফারি তন্ময় ধর এবং তাঁকে সহযোগিতা করেন শুভজিৎ সামন্ত, মনোজ চট্টোপাধ্যায় এবং পলাশ গাইন।এদিন প্রথমার্ধে ২-১ গোলে এগিয়ে ছিল আফ্রিকা একাদশ।দ্বিতীয়ার্ধে প্রতিপক্ষ ১টি গোল দেয়।কিছুক্ষণের মধ্যেই আফ্রিকা একাদশ আরও একটি গোল দেয়।এদিন চ্যাম্পিয়ন দলের পক্ষে গোলগুলি করেন বাজ্জো, অ্যাডেলাজা এবং চিবু।অন্যদিকে প্রতিপক্ষের দু’টি গোল করেন রাম মালিক এবং পঙ্কজ মওলা।সমগ্র খেলাটির ধারাভাষ্যকারের দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন নদিয়া জেলার রানাঘাটের বাসিন্দা নির্মাল্য দে।খেলায় বিজয়ী এবং বিজিত দলকে ট্রফি সহ যথাক্রমে ৩০ হাজার টাকা এবং ২৫ হাজার টাকা দিয়ে পুরস্কৃত করা হয়েছে।এদিন খেলা উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে এলাকার পঁয়তাল্লিশোর্ধ শতাধিক প্রাক্তন ফুটবল খেলোয়াড়কে আয়োজক সংস্থার পক্ষ থেকে সংবর্ধনা জানানো হয়।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দাঁইহাটের পুরচেয়ারম্যান সমর সাহা সহ পুরসভার বিভিন্ন কাউন্সিলরগণ, দাঁইহাট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোহর দাস, মঙ্গলকোটের প্রবীণ ক্রীড়া সংগঠক বিকাশনারায়ণ চৌধুরী প্রমুখ।দাঁইহাট ফুটবল একাডেমির সম্পাদক লাল্টু রায় বলেন, দেশ-বিদেশের নামি ফুটবলাররা আমাদের ডাকে সাড়া দিয়ে ক্ষণিকের খেলায় যেভাবে সকলকে মাতিয়ে দিয়ে গেলেন তাতে আমরা ধন্য।তাঁদের এই ভালোবাসায় দাঁইহাটবাসী আপ্লুত।তাছাড়াও আমাদের খেলাটিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিভিন্ন জায়গা থেকে অসংখ্য শুভানুধ্যায়ী নানাভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিলেন্।এজন্যও সকলের কাছে কৃতজ্ঞ আমরা।
admin