নাবালিকার রহস্যমৃত্যু পথ অবরোধ

নাবালিকার রহস্যমৃত্যু পথ অবরোধ

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি -সাঁইথিয়া পৌরসভার দুইনং ওয়ার্ডে এক নাবালিকা পরিচালিকার রহস্যজনক মৃতদেহ উদ্ধার ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা । বাগডোলার কাঞ্চননগর গ্রাম থেকে ১৪ বছরের এক নাবালিকা সাইথিয়া পৌরসভার দুইনং ওয়ার্ডে পঙ্কজ পারেখ এবং রবি পারেখের বাড়ীতে কাজ করতো । মার্বেল গোডাউন থেকে নাবালিকার মৃতদেহ উদ্ধার ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।‌ দোষীদের শাস্তির দাবিতে ৬ মার্চ সকাল থেকে রাস্তায় টায়ার জ্বালিয়ে অবরোধ শুরু করে পশ্চিমবঙ্গ বাউড়ী সমাজ কল্যাণ সমিতি । বাউড়ী সমাজ কল্যাণ সমিতির সদস্যদের অভিযোগ, "ধর্ষন করে খুন করে নাবালিকার মৃতদেহ গোডাউনে রেখে দিয়েছিল । দোষীদের শাস্তি চাই ।" দুইজনকে আটক করে জিজ্ঞেসাবাদ করছে পুলিশ ।