নিজেদের চেষ্টায় প্রথমবার! দীপাবলিতে ক্রেতাদের মন জিততে চম্পাহাটির মেয়েদের তুলির জাদুতে তৈরী ১৪টি বিশেষ কালী প্রতিমা ও ডিজাইনের প্রদীপ
পার্থ কুশারী ও সুব্রত মণ্ডল ,চম্পাহাটি : আলোর উৎসবের মুখে স্বানির্ভরতার এক অনন্য নজির গড়লেন চম্পাহাটি একদল উদ্যমী তরুণী। কোনো পেশাদার প্রশিক্ষন ছাড়াই , সম্পূর্ণ নিজেদের চেষ্টায় এবং সৃজনশীলতাকে কাজে লাগিয়ে এই প্রথমবার তাঁরা তৈরী করে ফেললেন ১৪ টি বিশেষ মাটির কালী প্রতিমা এবং অসাধারণ ডিজানের মাটির প্রদীপ। দীপাবলি ও শ্যামাপুজোর আগে স্থানীয় একটি দোকানে এখন সাজ সাজ রব। সাধারণত উৎসবের মরশুমে চম্পাহাটি বাজি বা অন্যান্য ব্যবসার জন্য পরিচিতি হলেও এবার ছবিটা কিছুটা আলাদা। এখানকার মেয়েরা ঘরের কোণ থেকে বেরিয়ে এসে নিজেদের হাতের জাদুকে তুলে ধরেছেন সবার সামনে। তুলির নিখুঁত টানে ফুটে উঠেছে মা কালীর অপরূপ রূপ , সেই সঙ্গে রয়েছে দৃষ্টি নন্দন বিভিন্ন ডিজাইনের মাটির প্রদীপ। উদ্যোক্তা টিনা গায়েন বলেন , উদ্দেশ্য শুধু ব্যবসা করা বা রোজগার নয় , আলোর উৎসবে আমাদের তৈরী জিনিস দিয়ে কাস্টমার বা ক্রেতাদের মুখে একটু বাড়তি আনন্দ ফুটিয়ে তোলাই আমাদের মূল লক্ষ্য। প্রথমবার এই ধরণের কাজ করলেও তাঁদের হাতের কাজের ফিনিসিং এবং অভিনবত্ব ইতিমধ্যেই ক্রেতাদের দারুন পছন্দ দোকানে আসা ক্রেতারাও জানাচ্ছেন , বাজারের চেনা ছকের চিনা আলোর চেয়ে মাটির প্রদীপের মেয়েদের এই হাতের কাজ অনেক বেশি আকর্ষণীয় এবং মন ছুঁয়ে যাওয়ার মতো। উৎসবের আবহে এই ১৪ টি বিশেষ প্রতিমা এবং রঙিন প্রদীপ চম্পাহাটির এই দোকানটিতে নিয়ে এসেছে এক টুকরো নতুন আলো। মেয়েদের এই প্রথম প্রচেষ্টা যে আগামী দিনে তাঁদের আরও বড় সাফল্যের পথ দেখাবে , তা বালাই বাহুল্য।
admin