বাইকের ধাক্কায় জখম যুবক রাস্তায় পড়ে ,উদ্ধার কর্তা দশম শ্রেণীর ছাত্র

বাইকের ধাক্কায় জখম যুবক রাস্তায় পড়ে ,উদ্ধার কর্তা দশম শ্রেণীর ছাত্র
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - বুধবার রাত। বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন বাসন্তীর জোতিষপুর এলাকার যুবক অয়ন মন্ডল।সেই সময় একটি স্কুটি সজোরে ওই যুবকের বাইকে ধাক্কা মারে।রাস্তার উপর ছিটকে পড়ে। রাতের অন্ধকারে রাস্তার উপর পড়ে যন্ত্রণায় কাৎরাচ্ছিলেন বাইক চালক যুবক অয়ন।রাতের অন্ধকারে এমন ঘটনার পর পাশ দিয়ে অসংখ্য পথচারী উঁকি দিয়ে দেখে। কোন প্রকার সাহায্যের হাত না বাড়িয়ে যে যার মতো নিজের গন্তব্যে রওনা দেয়।এমন ঘটনা নজরে পড়ে দশম শ্রেণীতে পাঠরত স্বহৃদয় যুবক সাকিল সরদার ও তার বন্ধু মনোয়ার হোসেন সেখ এর। তারা দুর্ঘটনাগ্রস্থ বাইক চালক কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। রাতেই একটি টোটোগাড়ি তে চাপিয়ে চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। জখম যুবকের পিঠে ও মুখে মারাত্মক ভাবে আঘাত লাগায় বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
উদ্ধারকারী দুই যুবক জানিয়েছে,অনেকেই ঘটনা দেখে যে যার মতো বাড়িতে চলে যাচ্ছিল। কেউ সাহায্য করতে আসেনি।মানুষ হয়ে বিপদের সময় মানুষের পাশে দাঁড়ানো কর্তব্য বলে মনে হয়েছে।তখন আমরা দুজন সাহস করে এগিয়ে যাই। দুর্ঘটনাগ্রস্থ কে উদ্ধার করি। চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাই।