বুথ স্তরের বর্ষীয়ান নেতৃত্বকে সন্মাননা জ্ঞাপন
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে দলের বুথ স্তরের বর্ষীয়ান নেতৃত্বকে সন্মাননা জ্ঞাপন করা হলো। দক্ষিণ হাওড়ার বিধায়িকা নন্দিতা চৌধুরীর পাঠানো শুভেচ্ছা বার্তা ও উপহার হাতে নিয়ে বুধবার তা বর্ষীয়ান কর্মীদের বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া হয়। এই বিষয়ে হাওড়া জেলা সদর তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক প্রীতম দাস বলেন, কথোপকথনের মাধ্যমে বর্ষীয়ান নেতৃত্বের আশীর্বাদ নিয়ে তাঁদের সন্মাননা জ্ঞাপন করে আসন্ন বিধানসভা নির্বাচনের আগে তাঁদের থেকে পরামর্শ নেওয়া হচ্ছে। তাঁদের অভিজ্ঞতাকে হাতিয়ার করে এবং তাঁদের সক্রিয় উপস্থিতিতে ওয়ার্ডের প্রতিটি বুথ শক্তিশালী করতে উদ্যোগ নেওয়া হয়েছে।
admin