রাতের বিজেপি কর্মী সমর্থকদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর,জখম ২

রাতের বিজেপি কর্মী সমর্থকদের রাস্তায় ফেলে বেধড়ক মারধর,জখম ২
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - আবারও রাজনৈতিক হিংসায় উত্তপ্ত হয়ে উঠলো ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ি। বেধড়ক মারধরের ঘটনায় গুরুতর জখম হলেন দুই বিজেপি কর্মী সমর্থক। অভিযোগের তীর তৃণমূল আশ্রিত দুষ্কৃতিদের বিরুদ্ধে। আক্রান্ত দুই বিজেপি কর্মী সমর্থক আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।স্থানীয় সুত্রে জানা গিয়েছে, ইটখোলা পঞ্চায়েতের চার নম্বর গোলাবাড়ি গ্রামের বাসিন্দা বিজেপি কর্মী সমর্থক রাজা মন্ডল ও বিশ্বনাথ মন্ডল।বুধবার রাতে গোলাবাড়ি বাজার থেকে বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন। অভিযোগ সেই সময় স্থানীয় তৃণমূল আশ্রিত দুষ্কৃতি শুভ্রকান্তি হালদার,গোরাচাঁদ সরদার,গৌরচাঁদ হালদার,মৃণালকান্তি হালদার,দেবাশীষ হালদার, কণক বরণ হালদাররা ওই দুই বিজেপি কর্মী সমর্থককে ঘিরে ধরে। রাতের অন্ধকারে তাদের কে মাটিতে ফেলে লাঠি,রড দিয়ে বেধড়ক মারধর করে।রক্তাক্ত অবস্থায় ছটফট করতে থাকে।পালিয়ে যায় দুষ্কৃতিরা।ঘটনার কথা জানতে পেরে অন্যান্য বিজেপি কর্মী সমর্থকরা দৌড়ে আসে।আক্রান্ত দুই বিজেপি কর্মী সমর্থক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়।সেখানেই চিকিৎসা চলছে তাদের। তবে রাজা মন্ডলের অবস্থা সংকটজনক।
ঘটনা প্রসঙ্গে আক্রান্ত পরিবারের সদস্য কালিপদ মন্ডল জানিয়েছেন, ‘আমরা বিজেপি করি বলে ওরা মেনে নিচ্ছিল না। আমাদের উপর প্রতিনিয়ত অত্যাচার চালাতো। এবার ভোটের ফল ঘোষণার আগে হুমকি দিয়ে বলেছিল ৪ তারিখের পর দেখে নেবো।বুধবার রাতে বিশ্বনাথ মন্ডল ও রাজা মন্ডলরা যখন বাড়ি ফিরছিল তখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা ওদের কে ধরে বেধড়ক মারধর করে।রাজার একটি নষ্ট হতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছে।’