কারখানায় ধর্মঘট পালন করলেন শ্রমিকরা

কারখানায় ধর্মঘট পালন করলেন শ্রমিকরা

সুমন আদক, হাওড়া: হাওড়ার উলুবেড়িয়ায় কুলগাছিয়া হাইরোডের কাছে 'স্কিপার প্রাইভেট লিমিটেড' কারখানায় বৃহস্পতিবার সকাল থেকে বিভিন্ন দাবিতে শ্রমিকরা ধর্মঘট পালন করেন বলে জানা গেছে। পুলিশ ঘটনাস্থলে এলেও ধর্মঘট তোলা যায়নি। শেষমেশ হাওড়া জেলার শ্রম কমিশনার সুমন্ত রায়ের মধ্যস্থতায় শ্রমিকদের সঙ্গে আলোচনা হলে পরিস্থিতি স্বাভাবিক হয়। উল্লেখ্য, এই  শ্রমিক আন্দোলনে উপস্থিত ছিলেন বিপ্লবী শ্রমিক সংগঠন এআইউটিইউসি হাওড়া গ্রামীণ জেলা কমিটির সম্পাদক নিখিল বেরা এবং সম্পাদকমন্ডলীর সদস্য মধুসূদন বেরা ও জৈমিনী বর্মন। এই আলোচনায় মালিকপক্ষ শ্রমিকদের অ্যাকাউন্টে ৮ জুন সোমবার ৭০০ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দেন। আগামী মঙ্গলবার হাওড়া শ্রম কমিশনারের দফতরে শ্রমিকপক্ষ ও মালিকপক্ষ থেকে মিনিটস তৈরি করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিনের ধর্মঘটের নেতৃত্ব দেন কারখানা শ্রমিক নীলাদ্রি দাস।