কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ণ কমিটির ছয় দফা দাবিপত্র সাংসদ কার্তিক পলের হাতে পেশ
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ: ৩ অক্টোবর মহাষ্টমীর রাতে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল রূপায়ণ ও উন্নয়ন কমিটির সদস্যরা রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালের কালিয়াগঞ্জের বাসভবনে গিয়ে ছয় দফা দাবিপত্র পেশ করেন। কমিটির যুগ্ম সম্পাদক প্রসূন দাস জানান, অবিলম্বে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের বন্ধ থাকা কাজ শুরু করা, রাধিকাপুর-দিল্লি এক্সপ্রেস ট্রেন সপ্তাহে একদিনের পরিবর্তে ছয় দিন চালু করা, কলকাতা-রাধিকাপুর এক্সপ্রেসে বান্ডেলে স্টপেজ প্রদান এবং দক্ষিণ ভারতের উদ্দেশ্যে রাধিকাপুর-বেঙ্গালুরু ট্রেন চালুর দাবি জানানো হয়।
সাংসদ কার্তিক পাল জানান, খুব শীঘ্রই রাধিকাপুর-বারসই ডাবল লাইনের কাজ শুরু হবে এবং এই প্রকল্প সম্পন্ন হলে ট্রেন চলাচল আরও সহজ হবে। তিনি আশ্বাস দেন যে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে। এছাড়া রাধিকাপুরে দুটি নতুন রেললাইন বসানোর কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। উপস্থিত ছিলেন ডঃ কাঞ্চন দে, ভানু প্রতাপ শর্মা, অরুণ দত্ত ও ভবেশ ভট্টাচার্য।
admin