চিনপাইয়ে দুর্ঘটনার কবলে বাস

চিনপাইয়ে দুর্ঘটনার কবলে বাস

নিজস্ব প্রতিনিধি - ১ এপ্রিল দুপুর ১:২০ নাগাদ বরাকরগামী সারথী বাস চিনপাই গ্রামে দুর্ঘটনার কবলে পড়ে । স্থানীয়সূত্রে জানা গিয়েছে, বরাকর যাওয়ার সময় সারথী বাস চিনপাই ছোটো কালীমন্দিরের কাছে সিউড়িগামী ষোলো চাকার একটি ডাম্পারকে সাইট দিতে গিয়ে স্লিপার ভেঙ্গে বাসের প্রথম চাকা ঢুকে যায় । যদিও ঘটনায় কেউ হতাহত হয় নি । বাসের চালক বলে, "ঠিক রাস্তায় যাচ্ছিলাম কিন্তু হঠাৎ করে উল্টো দিক থেকে সিউড়িগামী একটি বড়ো ডাম্পার ঢুকে যাওয়ায় এই বিপত্তি ঘটে । কেউ হতাহত হয় নি ।" দুর্ঘটনাগ্রস্থ বাসের যাত্রীদের অন্য বাসে তুলে দেওয়া হয় ।