প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন

প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি : ধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষ্যে সেবা সংকল্প কর্মসূচির অঙ্গ হিসেবে খয়রাসোল ব্লক চত্বরে আয়োজন করা হয় আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের । ১৭ সেপ্টেম্বর সন্ধ্যায় প্রদীপের আলো এবং রংবেরঙের আলোকসজ্জায় সেজে ওঠে ব্লক চত্বর ।প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষ্যে রাজ্য সরকারের ঘোষিত একমাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন ১৭ সেপ্টেম্বর উপলক্ষ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে ‘সেবা সংকল্প’ নামে একমাসব্যাপী বিভিন্ন জনসেবামূলক কর্মসূচি পালনের ঘোষণা করা হয়েছে । সেই কর্মসূচির সঙ্গে সামঞ্জস্য রেখে রাজ্যের অন্যান্য এলাকার পাশাপাশি খয়রাসোল ব্লকেও দিনটি বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে পালন করা হয় । আগামী একমাস ধরে নানা কর্মসূচি চলবে বলে জানা গিয়েছে । বীরভূম সাংগঠনিক জেলার মহিলা মোর্চার সহসভানেত্রী সঙ্গীতা সিং নেতৃত্বে মহিলা মোর্চার পুরো টিম নিয়ে নলাটেশ্বরী মন্দিরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিজীর জন্মদিন পালন করা হয় । সুন্দরভাবে আলপনা ফোটানো হয়েছে তারপরে সহস্র প্রদীপ প্রচলন করা হয়েছে এরপরে প্রসাদ স্বরূপ পায়েস বিতরণ করা হয় ।সকালে খয়রাসোল পঞ্চায়েতসমিতির সভাকক্ষে অন্নপূর্ণা ভাণ্ডারের উপভোক্তা সহ অন্যান্যদের নিয়ে অন্নপূর্ণা দিবস পালন করা হয় । সন্ধ্যায় ব্লক চত্বরে আয়োজন করা হয় আশীর্বাদের প্রদীপ প্রজ্বলন অনুষ্ঠানের । প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে প্রধানমন্ত্রীর দীর্ঘায়ু ও মঙ্গল কামনা করা হয় । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসেবার ২৫বছর পূর্তি উপলক্ষ্যে এইধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে । সুশাসন,গরিব কল্যাণ এবং রাষ্ট্র নির্মাণের বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই উদ্যোগের অন্যতম উদ্দেশ্য । অনুষ্ঠানে খয়রাসোল ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক ডঃ সৌমেন্দু গাঙ্গুলি,যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক কল্যাণীশ দাস,খয়রাসোল পঞ্চায়েতসমিতির সভাপতি অসীমা ধীবর সহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।খয়রাশোল ব্লকের নওপাড়া গ্রামে বিজেপির উদ্যোগে প্রধানমন্ত্রীর জন্মদিন পালন করা হয় । নওপাড়া গ্রামের ৫৮নং বুথ সভাপতি টিকলু খানের নেতৃত্বে স্থানীয় ডোমপাড়ায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয় । অনুষ্ঠানে পুরুষ ও মহিলা নির্বিশেষে স্থানীয় বাসিন্দারা অংশগ্রহণ করে । আশীর্বাদের প্রদীপ প্রজ্বলনের পাশাপাশি নরেন্দ্র মোদির ছবি হাতে নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে উলুধ্বনি দেন মহিলারা । অনুষ্ঠানে ভাদু গানের সুরে প্রধানমন্ত্রীর বিভিন্ন কর্মসূচি ও ‘ভিবিজিরামজি প্রকল্পে’ ১২৫দিনের কাজ নিয়ে রচিত গান পরিবেশন করা হয় । বাদ্যযন্ত্র সহযোগে শিল্পীরা ভাদু গানের সুরে সেই গান পরিবেশন করে । গানের কথা, সুরের ছন্দ এবং বাদ্যযন্ত্রের আওয়াজে অনুষ্ঠানস্থলে উৎসাহ উদ্দীপনার সৃষ্টি হয় । অনুষ্ঠান দেখতে ও গান শুনতে স্থানীয় বহু মানুষের সমাগম ঘটে ।এভাবেই প্রদীপ প্রজ্বলন, উলুধ্বনি ও লোকসঙ্গীতের  মধ্য দিয়ে নওপাড়া গ্রামে প্রধানমন্ত্রীর জন্মদিন উদযাপন করা হয় ।