বাইক দুর্ঘটনায় গুরুতর জখম যুবক

বাইক দুর্ঘটনায় গুরুতর জখম যুবক
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - বাইক দুর্ঘটনায় গুরুতর জখম হলেন এক যুবক। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত তাম্বুলদহ অঞ্চল মোড় সংলগ্ন এলাকায়। গুরুতর জখম যুবক সঞ্জয় মালি আশাঙ্কাজনক অবস্থায় ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এদিন দুপুরে ওই যুবক বাইক চালিয়ে বাড়িতে ফিরছিলেন। সেই সময় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বালির উপর পিছলে পড়ে। গুরুতর জখম হয়। তার মাথায় আঘাত লাগে। রক্তাক্ত অবস্থায় যন্ত্রণায় রাস্তার উপর পড়ে কাৎরাতে থাকে। স্থানীয়রা ওই যুবক কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসযাতালে নিয়ে যায়।
জখম যুবকের বাবা খোকন মালি জানিয়েছেন, এলাকার রাস্তার পাশে যত্রতত্র ইমারতি দ্রব্য রেখে ব্যবসা করছেন স্থানীয়রা। রাস্তা সংকীর্ণ।রাস্তার উপর রাখা বালির উপর পিছলে পড়ে দুর্ঘটনা ঘটে।