বিজেপি সদস্যার দুইবার তৃণমূলে যোগদান বিতর্ক

বিজেপি সদস্যার দুইবার তৃণমূলে যোগদান বিতর্ক

নিজস্ব প্রতিনিধি,সিউড়ি - বিজেপির পঞ্চায়েত সদস্যার দুইবার তৃণমূলে যোগদান ঘিরে তৈরি হয়েছে বিতর্ক । দুবরাজপুর ব্লকের বালিজুড়ি গ্রামপঞ্চায়েতের ৬নং সংসদ হালসোত দৌলতপুরের বিজেপি সদস্যা যমুনা বাগ্দী বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করে বেশ কিছুদিন আগে । তার হাতে দলীয় পতাকা তুলে দিয়েছিল বালিজুড়ি গ্রামপঞ্চায়েতের প্রধান লিপিকা মন্ডল এবং প্রাক্তন প্রধান শিবঠাকুর মণ্ডল । ১২ মার্চ যমুনা বাগ্দী দুবরাজপুর পঞ্চায়েতসমিতির ভূমি কর্মাধ্যক্ষ রফিউল খানের হাত ধরে তৃণমূলে যোগদান করে । এরফলে প্রকাশ্যে চলে এসেছে তৃনমূলের বেআব্রু গোষ্ঠীকোন্দল । এই বিষয়ে শাসকদল তৃণমূলকে তোপ দেগেছে বিজেপি ।প্রায় মাসখানেক আগে মেজে গ্রামে রাস্তা উদ্বোধনে একই ছবি দেখা গিয়েছিল । দুবরাজপুর বিধানসভাকেন্দ্র বর্তমানে বিজেপির দখলে ।