বিদ্যুৎপৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু,এলাকায় শোক

বিদ্যুৎপৃষ্ট হয়ে দম্পতির মৃত্যু,এলাকায় শোক
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হল এক দম্পতির। মৃত দম্পতির নাম শিবশংকর সরদার(৩৭) ও শিবানী সরদার(৪৪)। ঘটনাটি ঘটেছে শুক্রবার দুপুরে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ি মধুখালির দক্ষিণ বুধোখালি গ্রামে।
স্থানীয় সুত্রে জানা গিয়েছে শুক্রবার সকালে প্রবল ঝড়বৃষ্টি হয়। সেই সময় দক্ষিণ বুধোখালি গ্রামে বিভিন্ন জায়গায় বিদ্যুতের তার ছিঁড়ে পড়ে। এমনকি গাছপালাও ভেঙে পড়ে।এমনকি ওই দম্পতির পুকুরে বিদ্যুৎবাহী তার ছিঁড়ে পড়েছিল। কেউ জানতেন না।ঝড় বৃষ্টি থামতেই দক্ষিণ বুধোখালি গ্রামের ওই দম্পতি মাছ ধরার জন্য নিজেদের পুকুরে গিয়েছিলেন।পুকুরে নামতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে পড়েন দম্পতি। ছটফট করতে থাকে জলের মধ্যে। প্রতিবেশীরা দৌড়ে আসে। কোনপ্রকারে বিদ্যুৎ বিচ্ছিন্ন করেন তারা। দম্পতিকে উদ্ধার করে। চিকিৎসার জন্য তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায়। তবে শেষ রক্ষা হয়নি। দম্পতিকে মৃত বলে ঘোষনা করেন ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। কান্নায় ভেঙে পড়ে আত্মীয়স্বজনরা।দম্পতির এক নাবালক ছেলে ও এক নাবালক মেয়ে রয়েছে।ক্যানিং থানার পুলিশ দেহ দুটি ময়না তদন্তের জন্য নিয়ে যায়। পাশাপাশি ঠিক কি ভাবে এমন ঘটনা ঘটলো,সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। দম্পতির এক আত্মীয় জানিয়েছেন,ঝড়বৃষ্টির পর পুকুরে মাছ ধরতে গিয়েছিল স্বামী-স্ত্রী দুজনেই। ঝড়ের সময় বিদ্যুতের তার ছিঁড়ে পুকুরে পড়েছিল। তাতেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হয় দুজনের।