বোটানিক্যাল গার্ডেনের সার্বিক উন্নয়ন বজায় রাখতে আলোচনা

বোটানিক্যাল গার্ডেনের সার্বিক উন্নয়ন বজায় রাখতে আলোচনা

সুমন আদক, হাওড়া: হাওড়ার শিবপুর বোটানিক্যাল গার্ডেনের সার্বিক উন্নয়ন নিয়ে সোমবার গার্ডেনের প্রাতঃভ্রমণকারীদের সংগঠনের তরফে এক প্রতিনিধি দল গার্ডেনের 'হেড অফ দ্য অফিস' ডক্টর মানস ভৌমিকের সঙ্গে সাক্ষাৎ করেন। এদিন বোটানিক্যাল গার্ডেন ডেইলি ওয়াকার্স অ্যাসোসিয়েশন এর তিন প্রতিনিধি ডক্টর এইচ বি সিং, সভাপতি তাপস দাস, সম্পাদক পরমেশ ব্যানার্জি গার্ডেনের উন্নয়ন এবং ধারাবাহিকতা বজায় রাখতে কর্তৃপক্ষের কাছে বেশ কিছু প্রস্তাব দেন। এই প্রস্তাবনার মধ্যে রয়েছে ১) বাই সেন্টেনারি গেটে একটি পার্কিং জোন চালু করা, ২) গার্ডেনের ভিতরে পরিবেশ বান্ধব সাইকেল রাখার অনুমতি দেওয়া এবং ৩) আচার্য ড: জগদীশচন্দ্র বসুর একটি ব্রোঞ্জের পূর্ণাবয়ব মূর্তি প্রতিষ্ঠা করা।