রাজ্য ভলিবল দলে চিনপাইয়ের চার ছাত্র
অভীক মিত্র,চিনপাই : অনূধ্ব-১৪ বালিকা আন্ত:জেলা বিদ্যালয় ফুটবল দলে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) চার ছাত্রী সুযোগ পাওয়ার রেশ কাটতে না কাটতেই রাজ্য অনূর্ধব-১৭ এবং অনূর্ধব-১৯ বালক ভলিবল দলে বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) চার ছাত্র সুযোগ পেয়েছে । রাজ্য অনূর্ধব-১৯ বালক ভলিবল দলে একাদশ শ্রেনীর শেখ আক্তার ও রাজ্য অনূর্ধব-১৭ বালক ভলিবল দলে দশম শ্রেনীর শেখ নাসিবুল,শেখ গোলাপ এবং নবম শ্রেনীর সৈয়দ রেহান সুযোগ পেয়েছে ।শেখ আক্তার,শেখ নাসিবুল,শেখ গোলাপ এবং সৈয়দ রেহানের বাড়ী চিনপাই গ্ৰামপঞ্চায়েতের বিশালপুর গ্ৰামে । ১২ সেপ্টেম্বর সিউড়ি ডিএসএ মাঠে বাছাই পর্ব হয়েছিল । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখ্যাজী বলেন, "খুব আনন্দের খবর । আমাদের বিদ্যালয়ের দুই ক্রীড়া শিক্ষক - বিমলেন্দু সাহা এবং স্বরূপ মন্ডলের তত্ত্বাবধানে কোচিং চলে ।"
admin