লক্ষ্মী বারেই লক্ষ্মী লাভ

লক্ষ্মী বারেই লক্ষ্মী লাভ
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং -  
লক্ষ্মীর ভান্ডারের অর্থ বৃদ্ধি, রাজ্য বাজেটকে স্বাগত ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাসের।
রাজ্য বাজেটে বাংলার মা-বোনেদের জন্য চালু থাকা জনপ্রিয় সামাজিক প্রকল্প “লক্ষ্মীর ভান্ডার”। এই প্রকল্পের জন্য বরাদ্দ অনুদানের পরিমাণ বৃদ্ধি করায় রাজ্য সরকারকে সাধুবাদ জানালেন ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশ রাম দাস। বাজেট ঘোষণার পরই এই সিদ্ধান্তকে সাধারণ মানুষের পক্ষে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মন্তব্য করেন তিনি।
বিধায়ক বলেন, এই প্রকল্প রাজ্যের লক্ষ লক্ষ মহিলার আর্থিক স্বনির্ভরতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সংসারের খরচ সামলাতে এবং ব্যক্তিগত প্রয়োজনে এই অর্থ বহু পরিবারের কাছে বড় সহায়তা। অনুদানের পরিমাণ বাড়ানোয় উপকৃত হবেন গ্রামীণ ও শহরাঞ্চলের অসংখ্য গৃহবধূ এবং কর্মজীবী নারী।
পরেশ রাম দাস আরও জানান, মুখ্যমন্ত্রীর এই উদ্যোগ বাংলার মহিলাদের সামাজিক সুরক্ষা আরও মজবুত করবে। রাজ্য সরকারের নারী কল্যাণমূলক প্রকল্পগুলির মধ্যে লক্ষ্মীর ভান্ডার একটি মাইলফলক হিসেবেই বিবেচিত হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
স্থানীয় স্তরেও এই সিদ্ধান্তকে ঘিরে ইতিবাচক প্রতিক্রিয়া দেখা গিয়েছে। বহু উপভোক্তা এই বাড়তি সহায়তাকে স্বাগত জানিয়েছেন বলে জানা গেছে।