সিউড়ি স্টেশনে স্টপেজ চালক ও গার্ডকে সংবর্ধনা

সিউড়ি স্টেশনে স্টপেজ চালক ও গার্ডকে সংবর্ধনা
নিজস্ব প্রতিনিধি,সিউড়ি - ১ফেব্রুয়ারি ১২৫৫১ কামাখ্যাগামী এসএমভিটি ব্যাঙ্গালোর এসি এক্সপ্রেস সিউড়ি স্টেশনে থামলো । রবিবার নির্ধারিত সময়ের থেকে একটু দেরিতে সিউড়ি স্টেশনে ট্রেন পৌঁছালে সিউড়ি শহর বিজেপির পক্ষ থেকে ট্রেনের চালক এবং গার্ডকে সংবর্ধনা জানানো হয় । শীতের রাতে বিজেপি কর্মীদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো । গত ডিসেম্বর মাসে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দেখা করে কিছু এক্সপ্রেস ট্রেনের স্টপেজের দাবি জানিয়েছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি তথা সিউড়ির ভূমিপুত্র জগন্নাথ চট্টোপাধ্যায় । সম্প্রতি বেশ কিছু ট্রেনের স্টপেজের অনুমোদন দিয়েছে রেলমন্ত্রক । ৩১ জানুয়ারি থেকে চিনপাই এবং উখরা স্টেশনে থামছে সিউড়ি - শিয়ালদাহ মেমু এক্সপ্রেস । শিয়ালদহ যাওয়ার সময় চিনপাই স্টেশনে সকাল ৫:১২ এবং সিউড়ি যাওয়ার সময়
রাত ৯:৪১ । ১২৫৫১ কামাখ্যাগামী এসএমভিটি বাঙ্গালুরু এসি এক্সপ্রেস সিউড়ি স্টেশনে রাত ১০:২৯  । ১২৫৫২ এসএমভিটি ব্যাঙ্গালুরু - কামাখ্যা এসি এক্সপ্রেস সিউড়ি স্টেশনে ভোর ০৫:৩১ যা পাঁচ ফেব্রুয়ারী থেকে কার্যকর হবে । ২২৬১১ এমজিআর চেন্নাই সেন্ট্রাল - নিউ জলপাইগুড়ি এক্সপ্রেস সিউড়ি স্টেশনে সন্ধ্যা ৬:৪৫ যা পাঁচ ফেব্রুয়ারী থেকে  কার্যকর হবে । ২২৬১২ নিউ জলপাইগুড়ি - এমজিআর চেন্নাই সেন্ট্রাল এক্সপ্রেস সিউড়ি স্টেশনে ভোর ৫:৩১ যা সাত ফেব্রুয়ারী থেকে কার্যকর হবে । এরফলে সিউড়ি মহকুমার বিস্তীর্ণ এলাকার মানুষজনের উত্তরবঙ্গ,চিকিৎসার জন্য ব্যাঙ্গালোর এবং চেন্নাই যেতে সুবিধা হবে ।