স্বেচ্ছাসেবী সংস্থার বস্ত্র বিতরণ

স্বেচ্ছাসেবী সংস্থার বস্ত্র বিতরণ
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - বড়দিন উপলক্ষ্যে কচিকাঁচা ও বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীতবস্ত্র তুলে দিলেন সুন্দরবন স্নেহাশীষ সেবাকেন্দ্র নামক এক স্বেচ্ছাসেবী সংগঠন। বুধবার রাতে ক্যানিংয়ের গোপালপুর গ্রাম পঞ্চায়েতের ধর্মতলা অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের এক অনুষ্ঠান মঞ্চ থেকে শীতবস্ত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধর ধনপতি নস্কর,বিশিষ্ট সমাজসেবী অজয় বায়েন সহ অন্যান্য বিশিষ্টরা। এদিন প্রায় ৪০০ অধিক কচিকাঁচা ও বৃদ্ধ বৃদ্ধাদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়া হয়।