হাওড়ার বালিহল্ট স্টেশনে স্টেশনারি দোকানে আগুন

হাওড়ার বালিহল্ট স্টেশনে স্টেশনারি দোকানে আগুন

মঙ্গলবার মধ্যরাতে হাওড়ার বালিহল্ট স্টেশনে একটি স্টেশনারি দোকানে বিধ্বংসী আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে দমকলের ২টি ইঞ্জিন। প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। দমকলের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক তদন্তে অনুমান, ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে। ঘটনাস্থলে আরপিএফ এবং জিআরপি থানার পুলিশ আসে। রাতে আগুন লাগায় রেল যাত্রীদের কোনও সমস্যা হয়নি। দোকানটি আগুনে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়। বালি দমকলের এক আধিকারিক বলেন, রাত ১২টা নাগাদ বালিহল্ট স্টেশনে ঘটনাটি ঘটে। একটি স্টেশনারি দোকানে আগুন লাগে। দমকলের ২টি ইঞ্জিন ঘটনাস্থলে আসে। আগুন ছড়িয়ে পড়ার সম্ভাবনা ছিল। তবে দমকল সময়মতো এসে পৌঁছানায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।