ক্যানিং মহকুমা হাসপাতালে জটিল অস্ত্রোপচার সফল,চিকিৎসকদের তৎপরতার প্রাণে বাঁচলে মা ও গর্ভস্থ সন্তান 

ক্যানিং মহকুমা হাসপাতালে জটিল অস্ত্রোপচার সফল,চিকিৎসকদের তৎপরতার প্রাণে বাঁচলে মা ও গর্ভস্থ সন্তান 

সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - আবারও চিকিৎসায় সাফল্য পেল ক্যানিং মহকুমা হাসপাতাল। জটিল অস্ত্রোপচার করে চিকিৎসকরা প্রাণ বাঁচালেন মা ও গর্ভস্থ সন্তান কে।গত শুক্রবার মৃতপ্রায় অবস্থায় ক্যানিং মহকুমা  হাসপাতালের মাতৃমা’তে চিকিৎসার জন্য এসেছিলেন এক প্রসুতি মা।অতি তৎপরতায় যুদ্ধকালীন চিকিৎসা পরিষেবা দিয়ে প্রসুতি মা কে প্রসব করিয়ে প্রাণে বাঁচান ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা। স্থানীয় সুত্রে জানা গিয়েছে বাসন্তী ব্লকের আমঝাড়া গ্রাম পঞ্চায়েতের তালদা চরপাড়ার বাসিন্দা গৃহবধু ফরিদা মোল্লা।গত শুক্রবার তাঁর প্রসব যন্ত্রণা শুরু হয়।প্রসুতি মাকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যায় পরিবারের লোকজন। কিন্তু বিপদ শুরু হয় হাসপাতালে পৌঁছানের আগেই।রাস্তাতেই শুরু হয় অতিরিক্ত রক্তক্ষরণ। মুহূর্তে অচৈতন্য হয়ে পড়েন প্রসুতি। পরিবারের সদস্যরা আসন্ন বিপদ বুঝতে পেরেই তড়িঘড়ি স্থানীয় একটি নার্সিংহোমে নিয়ে যায়।পরিস্থিতি বেগতিক বুঝে নার্সিংহোমের চিকিৎসকরা দ্রুততার সাথে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। পরিবারের লোকজন ফরিদা কে নিয়ে তড়িঘড়ি ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমা তে পৌঁছায়। ততক্ষণে মৃতপ্রায় অবস্থায় অচৈতন্য হয়ে পড়েন ওই প্রসুতি। ক্যানিং মহকুমা হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক,নার্সরা কি করবেন ভেবে উঠতে পারছিলেন না।ক্যানিং মহকুমা হাসপাতালের চিকিৎসকরা প্রাথমিক ভাবে অনুমান করেন ওই প্রসুতির জরায়ুতে কোন প্রকার আঘাতপ্রাপ্ত হয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছে।যুদ্ধকালীন তৎপরতায় জরুরী ভিত্তিতে অপারেশান না করলে মা ও গর্ভস্থ সন্তানের প্রাণহানির আশাঙ্কা রয়েছে।দ্রুত অপারেশান করার সিদ্ধান্ত গ্রহণ করেন ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে কর্তব্যরত চিকিৎসকরা।যুদ্ধকালীন তৎপরতায় অপারেশান করার ফলে ফরিদা মোল্লা জন্ম দেন এক শিশুকন্যা।বর্তমানে মা ও শিশু সুস্থ রয়েছে। প্রসুতির পরিবারের লোকজন চিকিৎসক নার্সদের কে ধন্যবাদ ঞ্জাপন করে জানিয়েছেন, ‘ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে কর্তব্যরত চিকিৎসকরা ঝুঁকি নিয়ে জরুরী ভিত্তিতে অপরেশান করে যে ভাবে মা ও শিশু কে বাঁচিয়েছেন তারজন্য কোন প্রসংশাই যথেষ্ট নয়। আগামী দিনে চিকিৎসকরা সাধারণ রোগীদের পাশে থেকে আরো এমন পরিষেবা দেবেন বলে আশাকরি’। অন্যদিকে জটিল অস্ত্রোপচারে সফল ক্যানিং মহকুমা হাসপাতালের মাতৃমাতে কর্তব্যরত চিকিৎসকরা জানিয়েছেন,মা ও গর্ভস্থ সন্তান কে বাঁচানোর জন্য জরুরী ভিত্তিতে অপারেশান করার সিদ্ধান্ত নেওয়া ছাড়া কোন উপায় ছিল না। যদিও বিপদ ছিল প্রতি পদে পদে। তাছাড়া দুজনের জীবন বাঁচাতে প্রসুতি মায়ের জরায়ু কেটে বাদ দেওয়া ছাড়া উপায় ছিলোনা।অপারেশান সফল হওয়ায় বর্তমান মা ও সন্তান সুস্থ রয়েছে।