অনূধ্ব-১৪ বালিকা আন্ত:জেলা বিদ্যালয়  ফুটবল দলে চিনপাইয়ের চার ছাত্রী

অনূধ্ব-১৪ বালিকা আন্ত:জেলা বিদ্যালয়  ফুটবল দলে চিনপাইয়ের চার ছাত্রী

অভীক মিত্র,চিনপাই - বীরভূম জেলার অনূধ্ব-১৪ বালিকা আন্ত:জেলা বিদ্যালয় ফুটবল দলের ১৬জনের তালিকায় সুযোগ পেয়েছে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) চার ছাত্রী । চার ছাত্রী হলো - অষ্টম শ্রেনীর শেফালী টুডু এবং সপ্তম শ্রেনীর পদ্মানি টুডু,শ্রীতমা মুর্মু,মেঘনা ওরাং । চার ছাত্রীই চিনপাই উচ্চ বিদ্যালয়ের (উচ্চমাধ্যমিক) কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (ছাত্রী নিবাস) আবাসিক ছাত্রী । বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের গোপালপুর খেজুরিয়া গ্ৰামে শেফালী টুডু ও মাজুরিয়া গ্ৰামে পদ্মানি টুডু,মহম্মদবাজার ব্লকের চরিচা রাসপুর গ্ৰামে মেঘনা ওরাং এবং পূর্ব বর্ধমান জেলার ভাতার থানার নর্জা গ্ৰামে বাড়ী শ্রীতমা মুর্মুর । যদিও চার ছাত্রী পঞ্চম শ্রেণী থেকেই কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (ছাত্রী নিবাস) আবাসিক ছাত্রী হিসাবে চিনপাই উচ্চ বিদ্যালয় (উচ্চমাধ্যমিক) পড়াশোনা করে । ৯ সেপ্টেম্বর সাঁইথিয়া জালিবাগান মাঠে বাছাই পর্ব হয়েছিল । বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবব্রত মুখ্যাজী বলেন, "খুব আনন্দের খবর আমাদের বিদ্যালয়ের চার ছাত্রী অনূধ্ব-১৪ আন্ত:জেলা বিদ্যালয় ফুটবল দলে সুযোগ পেয়েছে । আমাদের বিদ্যালয়ের দুই ক্রীড়া শিক্ষক - বিমলেন্দু সাহা এবং স্বরূপ মন্ডল তাদের কোচ । আন্তঃজেলার খেলার সূচি এখনো জানানো হয় নি ।" শেফালী টুডু,পদ্মানি টুডু,শ্রীতমা মুর্মু এবং মেঘনা ওরাং বলে, "খুব ভালো লাগছে সুযোগ পেয়ে । আমরা পঞ্চম শ্রেণী থেকে চিনপাই উচ্চ বিদ্যালয়ের কস্তুরবা গান্ধী বালিকা বিদ্যালয় (ছাত্রী নিবাস) থেকে পড়াশোনা করি ।"