৪০ জন অনাথ শিশুর হাতে উপহার সামগ্রী তুলে দিলেন সুন্দরবন স্নেহাশীষ সেবা কেন্দ্র

৪০ জন অনাথ শিশুর হাতে উপহার সামগ্রী তুলে দিলেন সুন্দরবন স্নেহাশীষ সেবা কেন্দ্র
সুভাষ চন্দ্র দাশ, ক্যানিং : ক্যানিংয়ের ইটখোলা পঞ্চায়েতের গোলাবাড়ি মধুখালি। এলাকায় প্রায় ৪০ জন অনাথ শিশু স্থানীয় স্কুলে পড়াশোনা করে।কারোর বাবা মা মারা গিয়েছে। কারোর বাবা মা অন্যত্র চলে গিয়েছে। এমন সব শিশুরা পিতৃ-মাতৃ স্নেহ থেকে বঞ্চিত। অসহায় ভাবে পরিবারের অন্যান্যদের সহযোগিতায় বড় হচ্ছে। এমন সব শিশুদের পাশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়ে বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করেছিলেন ‘সুন্দরবন স্নেহাশীষ সেবা কেন্দ্র’। মধুখালি স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠানে কর্মকর্তা সহ অনাথ শিশুদের চোখে নেমে আসে জল।অবহেলিত অনাথ শিশুরা পড়াশোনা করে কেউ হতে চায় ডাক্তার,পুলিশ,মাষ্টার।শিশুদের পাশে থাকার বার্তা দিয়ে এদিন অনুষ্ঠানে অনাথ শিশুদের হাতে তুলে দেওয়া হয় নতুন বস্ত্র,ছাতা সহ অন্যান্য উপহার সামগ্রী। 
উপস্থিত ছিলেন সুন্দরবন স্নেহাশীষ সেবা কেন্দ্রের কর্মকর্তা ধনপতি নস্কর,সমাজসেবী অজয় বায়েন,সুমন হালদার,ডাঃ দেবার্ঘ গাঙ্গুলী,প্রধান শিক্ষক নিতাই মন্ডল সহ অন্যান্যরা।