বন্দে ভারত থেকে উদ্ধার ৪২ কেজির বেশি গাঁজা, তদন্তে আরপিএফ-জিআরপি
নিজস্ব প্রতিনিধি : পুরী-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেসের সাঁতরাগাছি ওয়াশিং লাইনে সাফাই চলাকালীন চারটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার হল ৪২ কেজি ৭০০ গ্রাম গাঁজা। বৃহস্পতিবার সকালে হাওড়া স্টেশনে পৌঁছনোর পর ট্রেনটি সাঁতরাগাছি ওয়াশিং লাইনে নিয়ে যাওয়া হয়। সেখানেই সাফাইকর্মীরা ব্যাগগুলি দেখতে পেয়ে খবর দেন শালিমার জিআরপিকে। জিআরপি ঘটনাস্থলে পৌঁছে গাঁজা উদ্ধার করে। আদালতের নির্দেশে তা কোর্ট মালখানায় রাখা হয়েছে। এই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। গাঁজার মালিকানা ও পাচারের সঙ্গে যুক্তদের খুঁজতে তদন্ত শুরু করেছে আরপিএফ ও জিআরপি।
admin