বিজেপি মহিলা প্রাথীকে মারধর আত্মসর্মপন তৃনমূল নেতার
নিজস্ব প্রতিনিধি - ২০২৩ সালের ৮ জুলাই পঞ্চায়েত নির্বাচনে লোবা গ্ৰামপঞ্চায়েতে বিজেপির এক মহিলা প্রার্থীকে আক্রমণ শ্লীলতাহানির অভিযোগে অভিযুক্ত লোবা অঞ্চলের তৃণমূলের প্রাক্তন সভাপতি উজ্জ্বল ঘোষ ২৩ জুন দুবরাজপুর আদালতে আত্মসমর্পণ করে । ৮ জুন দুবরাজপুর থানায় একটি অভিযোগ দায়ের হয়েছিল তৃণমূল নেতা উজ্জ্বল ঘোষের বিরুদ্ধে । সেই অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে পুলিশি । ২৩ জুন দুবরাজপুর আদালত জামিন বাতিল করে আগামী ৬ জুলাই পর্যন্ত জেল হেপাজতের নির্দেশ দিয়েছে । ভোট পরবর্তী হিংসা মামলায় ২২ জুন গভীররাতে লাভপুরের প্রভাবশালী তৃণমূল নেতা আব্দুল মান্নান,লাভপুর একনং গ্রামপঞ্চায়েত উপপ্রধান সালাম শেখ,মিঠু খলিফা এবং মমিন শেখকে গ্রেপ্তার করে লাভপুর থানার পুলিশ । ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত মামলায় তাদের বিরুদ্ধে অভিযোগের ভিত্তিতেই এই পদক্ষেপ করা হয়েছে । ২৩ জুন সকালে কড়া পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে চার অভিযুক্তকে বোলপুর মহকুমা আদালতে তোলা হয় । আদালতে নিয়ে যাওয়ার সময় আদালত চত্বরে উত্তেজনার সৃষ্টি হয় । স্থানীয় কয়েকজনকে অভিযুক্তদের গাড়ি লক্ষ্য করে ডিম ছুড়তে দেখা যায় । যদিও সেইসময় চারজনই পুলিশ ভ্যানে অবস্থান করায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে নি । ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয় ।
admin