মাধ্যমিকে কৃতী তালিকায় বীরভূমের ছয়
অভীক মিত্র,সিউড়ি - ৮৪ দিনের মাথায় ৮ মে এইবছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল প্রকাশিত হলো । প্রথম দশে ১৩১জন স্থান পেয়েছে মেধা তালিকায় । সিউড়ি সরোজিনী দেবী সরস্বতী
শিশু মন্দিরের ছাত্র প্রিয়তোষ মুখোপাধ্যায় ৬৯৬ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে দ্বিতীয় স্থান অর্জন করেছে ।প্রিয়তোষ বলে, "খুব ভালো লাগছে । বড়ো হয়ে ইঞ্জিনিয়ার হতে চাই ।" ৬৯০ নম্বর পেয়ে মাধ্যমিকে অষ্টম স্থান অধিকার করেছে দুবরাজপুর শ্রী শ্রী সারদেশ্বরী বিদ্যামন্দির ফর গার্লস স্কুলের ছাত্রী শর্মিষ্ঠা গড়াই । বাড়ী দুবরাজপুর লালবাজার । বাবা সুবীর গড়াই ব্যবসায়ী এবং মা মিতুয়া মিত্র গড়াই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা ।ভারতীয় সেনাবাহিনীতে যোগদান করতে চায় বলে জানায় শর্মিষ্ঠা ।মেধাতালিকায় দশম স্থানে রয়েছে চারজন । প্রত্যেকের প্রাপ্ত নম্বর ৬৮৮ ।শান্তিনিকেতন নবনালন্দা স্কুলের ছাত্র শেখ শাদ হোসেন,পুরন্দরপুর উচ্চ বিদ্যালয়ের প্রত্যয় ঘোষ, বীরভূম জেলা স্কুলের শরব্য দেব এবং রামপুরহাট জেএল বিদ্যাভবনের দ্যুতিমান দে ।
admin