যাতায়াতের রাস্তা নিয়ে বচসা,প্রতিবেশীদের মারে জখম ৩

যাতায়াতের রাস্তা নিয়ে বচসা,প্রতিবেশীদের মারে জখম ৩
সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং - যাতায়াতের রাস্তা নিয়ে বচসা। সেই বচসার জেরে মারামারি। ঘটনায় গুরুতর জখম হলেন একই পরিবারের তিনজন। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ক্যানিং থানার অন্তর্গত হাটপুকুরিয়া পঞ্চায়েতের তেঁতুলবেড়িয়া গ্রামে। ঘটনায় গুরুতর জখম ছুন্নত মিস্ত্রী ফুলজান মিস্ত্রী ও ফরেজ মিস্ত্রী‘রা ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 
স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা ইয়ামিন মিস্ত্রী এদিন সকালে ঘর তৈরি করছিলেন। অভিযোগ যাতায়াতের রাস্তার উপর বেশকিছু অংশ জুড়ে ঘর তৈরী করার জন্য রাস্তা সংকীর্ণ হয়ে যায়। প্রতিবাদে সরব হয়েছিলেন ছুন্নত,ফরেজ’রা। 
অভিযোগ প্রতিবাদে সরব হতেই ইয়ামিন মিস্ত্রী,সাজাহান সরদার,হাসেম মিস্ত্রী ও মিন্টু লস্কর’রা প্রতিবাদীদের উপর ঝাঁপিয়ে পড়ে। চড়,লাথি,কিল,ঘুঁসি এলোপাথাড়ি ভাবে মারধর করে বলে অভিযোগ। এমনকি ইট ছুড়েও মারধর করার পাশাপাশি মহিলাদের উপর অত্যাচার করে জামাকাপড় ছিঁড়ে দেয় বলে অভিযোগ। ঘটনায় গুরুতর জখম হয় তিনজন। স্থানীয়রা তাদের কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা সাসপাতালে নিয়ে যায়। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় আক্রান্ত তিনজন ক্যানিং মহকুমা হাসপাতাঢ়ে চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনা প্রসঙ্গে আক্রান্তরা জানিয়েছে, ‘রাস্তা জুড়ে ঘর করছিল।সংকীর্ণ হয়েপড়েছিল রাস্তা। প্রতিবাদ করায় তিনজনকে বেধড়ক মারধর করে। ওদের যাতে শাস্তি হয় সে বিষয়ে ক্যানিং থানায় অভিযোগ দায়ের করবো।’