তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: দীর্ঘ প্রতীক্ষার অবসান। উত্তর দিনাজপুরের মানুষের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবে রূপ দিয়ে পথচলা শুরু করল রাধিকাপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস। শনিবার মালদা থেকে ভার্চুয়ালি এই ট্রেনের শুভ উদ্বোধন করেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই সাথে রাধিকাপুর থেকে রেলের আধিকারিকদের ফ্ল্যাগ অফের মাধ্যমে এই নতুন ট্রেন পরিষেবার সূচনায় জেলা জুড়ে উৎসবের মেজাজ ধরা পড়েছে। রাধিকাপুর স্টেশনে যেমন স্বপ্নের রাধিকাপুর-বেঙ্গালুরু এক্সপ্রেস ট্রেন দেখার জন্য ভিড় তেমনি কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ স্টেশনেও হাজার হাজার মানুষের উপচে পড়া ভিড় প্রধানমন্ত্রীর এই ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠান সরাসরি দেখার জন্য রাধিকাপুর, কালিয়াগঞ্জ এবং রায়গঞ্জ স্টেশনে ভিড় জমায়। ট্রেনটি ছাড়ার আগে প্রতিটি স্টেশনেই আয়োজিত হয় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান। স্থানীয় শিল্পীদের নাচ গানে উদ্বোধনী অনুষ্ঠান এক অনন্য মাত্রা পায়।
কৃতজ্ঞতা প্রকাশ নাগরিকদের এই পরিষেবা চালু হওয়ায় স্থানীয় বাসিন্দারা ভারত সরকারের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। নাগরিকরা বিশেষ ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং রায়গঞ্জের সাংসদ কার্তিক চন্দ্র পালকে।