'IOC' ট্যাঙ্কার কর্মীদের নতুন ইউনিয়ন

'IOC' ট্যাঙ্কার কর্মীদের নতুন ইউনিয়ন

নিজস্ব প্রতিনিধি : বাংলায় সরকার পরিবর্তনের পর হাওড়ার পাঁচপাড়ায় IOC ট্যাঙ্কার কন্ট্রাক্টর, ড্রাইভার ও হেলপারদের নিয়ে ভারতীয় মজদুর সংঘ (BMS)-এর নিয়ন্ত্রণাধীন নতুন ট্রেড ইউনিয়ন গঠিত হল। সোমবার IOC-র মেন গেটের সামনে ‘কন্ট্রাক্টর, ড্রাইভার ও হেলপার সংঘ’-এর আনুষ্ঠানিক প্রতিষ্ঠা হয়। কর্মীদের স্বার্থ ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার কথা জানান উদ্যোক্তারা। উপস্থিত ছিলেন BMS-এর হাওড়া জেলা সভাপতি চন্দন যাদব, সম্পাদক প্রতাপ সিংহ, হাওড়া সদর বিজেপির সহ-সভাপতি রবীন ভট্টাচার্য-সহ একাধিক নেতৃত্ব।