ঘরের এসবেসটসের চালা ভেঙে জখম যুবক
সুভাষ চন্দ্র দাশ,জীবনতলা : এসবেসটস ঘরের চালা ভেঙে গুরুতর জখম হল এক যুবক।মঙ্গলবার ঘটনাটি ঘটেছে জীবনতলা থানার অন্তর্গত কালিকাতলা পঞ্চায়েতের কালিবাড়ি সেখ পাড়া এলাকায়। গুরুতর জখম যুবক হায়দার আলি সেখ ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। স্থানীয় সুত্রে জানা গিয়েছে,এসবেসটসের চালা মাটির ঘরে বসবাস করতেন ওই যুবক। বর্ষার সময় জল পড়তো। এদিন ঘরের মেরামতি করার কাজ করছিলেন। আচমকা চালাঘর ভেঙে পড়ে। এসবেসটস এর আঘাতে গুরুতর জখম হয় ওই যুবক। পরিবারের সদস্যরা ওই যুবক কে উদ্ধার করে। চিকিৎসার জন্য ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।তার বুকে ও পেটে আঘাত লেগেছে। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ওই যুবক ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
admin