পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ দক্ষিণ হাওড়ায়

পথশ্রী প্রকল্পে রাস্তা নির্মাণ দক্ষিণ হাওড়ায়

সুমন আদক, হাওড়া: প্রায় ২৫ লক্ষ টাকা ব্যয়ে রাজ্য সরকারের 'পথশ্রী' প্রকল্পে দক্ষিণ হাওড়ায় ৬নং বরো অফিসের নিকটবর্তী নতুন একটি বড়ো রাস্তা নির্মাণের কাজ শুরু করলো কেএমডিএ। হাওড়ার ৪০নং ওয়ার্ডে ওই রাস্তা নির্মাণের কাজ বুধবার থেকেই শুরু হয়েছে। এই বিষয়ে হাওড়া পুরসভার বিদায়ী প্রশাসকমন্ডলীর উপ মুখ্য প্রশাসক সৈকত চৌধুরী বলেন, 'পুরসভার প্রস্তাবিত ওই রাস্তাটি তৈরি করছে কেএমডিএ। মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম জনমুখী 'পথশ্রী' প্রকল্পে এই রাস্তাটি নির্মাণ করা হচ্ছে। ব্যয় হচ্ছে প্রায় ২৫ লক্ষ টাকা। রাজ্য সরকারের অর্থানুকূল্যে এই রাস্তা নির্মাণ হলে বহু মানুষ উপকৃত হবেন। এর জন্য বাংলার মুখ্যমন্ত্রীর কাছে আমরা কৃতজ্ঞ।'