প্লাই উডের টুকরো ধানের শিষ আর পাট দিয়ে কালিয়াগঞ্জে কালিপূজা

প্লাই উডের টুকরো ধানের শিষ আর পাট দিয়ে কালিয়াগঞ্জে কালিপূজা

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুর: উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে দুর্গাপূজার চেয়েও কালীপূজার আনন্দ অনেক বেশি হয়। সেটা কালীয়াগঞ্জের কালীপূজার বিগ বাজেটের মন্দির দেখলেই অনুমান করা যায়। এই রকমই বিগ বাজেটের একটি কালীপূজা হলো হাসপাতালপাড়া ত্রিধারা সংঘের উদ্যোগ। ত্রিধারা সংঘের কালীপূজা এবার ৫০ বছরে পদার্পণ করলো। সেই কারনেই বর্ণাঢ্য শোভা যাত্রার আয়োজন হয়েছে। ত্রিধারা সংঘের কর্ণধার তথা বিশিষ্ট আইনজীবী সুজিত সরকার জানান, ক্ষুদ্র ক্ষুদ্র সামান্য জিনিস দিয়ে যে বৃহৎ আকারের জিনিস করা যায় এবার শ্যামা মায়ের মন্দির নির্মাণে সেটা দেখিয়ে দিয়েছে আমাদের মন্দির নির্মাণের দক্ষ কারিগরেরা। যার মূল্য পয়সা দিয়ে বিচার করা যায় না। আগামীকাল মায়ের পূজা হলেও গত কয়েকদিন ধরেই তাদের পুজো প্যান্ডেল দেখতে মানুষ আসা আরম্ভ করেছে ইতিমধ্যে।